আ.লীগের সম্মেলনে যাওয়ার পথে বিএনপি নেতার মৃত্যু

প্রচ্ছদ » Breaking News || Slider || বাজার বিশ্লেষন » আ.লীগের সম্মেলনে যাওয়ার পথে বিএনপি নেতার মৃত্যু

lash_uddharপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পটুয়াখালীর বাউফল উপজেলায় আ.লীগের সম্মেলনে যাওয়ার পথে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় মদনপুরা এলাকায় এ ঘটনা ঘটে। বিএনপির ওই নেতার নাম হাবিবুর রহমান প্যাদা (৬৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ১০টায় উত্তর মদনপুরা মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন দেখার জন্য সকল রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ সেখানে যাচ্ছিল।

এরই ধারাবাহিকতায় বিএনপি নেতা হাবিবুরও সেখানে যাওয়ার পথিমধ্যে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে পাশের একটি বাড়িতে নেয়া হয়। সেখানেই তিনি মারা যান। হাবিবুর মদনপুরা নয় নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য ছিলেন।

৮নং মদনপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলাম মোস্তফা জানান, আওয়ামী লীগের সম্মেলনে যোগ দিতে যাওয়ার পথে স্ট্রোক করে হাবিবের মৃত্যু হয়।

বাউফল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, এ রকম কোনো তথ্য আমার জানা নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০