খিলক্ষেত রিজেন্সি হোটেলের সিসা বারে অভিযান আটক ৩
প্রচ্ছদ » Uncategorized » খিলক্ষেত রিজেন্সি হোটেলের সিসা বারে অভিযান আটক ৩
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: রাজধানীর খিলক্ষেতে ঢাকা রিজেন্সি হোটেলে অভিযান চালানো হয়েছে। অভিযানে হোটেলটিতে সিসা বারের সন্ধান পেয়েছে পুলিশ। গতকাল সোমবার রাত নয়টার দিকে এই অভিযান চালানো হয়।
এই অভিযানে দুই নারীসহ তিনজনকে আটক করা হয়েছে। তাঁরা হলেন মাহমুদা (২৩), হুমায়রা মোহনা (২০) ও জাহাঙ্গীর আলম (৪০)।
খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বোরহানউদ্দিন বলেন, গোপন সূত্রে খবর পেয়ে ঢাকা রিজেন্সি হোটেলে অভিযান চালিয়ে সিসা বারের সন্ধান পাওয়া যায়। পুলিশের ক্যান্টনমেন্ট জোনের জ্যেষ্ঠ সহকারী কমিশনার (এসি) নুসরাত জাহান অভিযানের নেতৃত্ব দেন।
ওসি জানান, প্রায় দেড় ঘণ্টা অভিযান চালানো হয়। তিনজনকে আটক করে থানায় আনা হয়েছে। সেখান থেকে সিসা, সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। সিসাসহ অন্যান্য সরঞ্জামের জব্দ তালিকা প্রস্তুতের কাজ চলছে। তালিকা তৈরি হলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।








