সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ রুলস, ২০১৯ এর খসড়া অনুমোদন
প্রচ্ছদ » Breaking News || Slider || আজকের সংবাদ » সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ রুলস, ২০১৯ এর খসড়া অনুমোদন
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ রুলস, ২০১৯ এর প্রস্তুতকৃত খসড়া সংশোধন সাপেক্ষে অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ আ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসি সূত্রে এ তথ্য জানা যায়।
বুধবার বিএসইসির ৭০৮তম কমিশন সভায় এ অনুমোদন দেয়া হয়।
সূত্র মতে, সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ রুলস, ১৯৮৭ সংশোধন প্রস্তাবিত সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ রুলস, ২০১৯ শিরোনামে প্রস্তুতকৃত খসড়া কতিপয় সংশোধন সাপেক্ষে কমিশন অনুমোদন করেছে। যা জনমত জরিপের জন্য শীঘ্রই দৈনিক পত্রিকা ও বিএসইসির ওয়েব সাইটে প্রকাশ করা হবে।








