বিএসসির ৫ জাহাজ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

প্রচ্ছদ » Uncategorized » বিএসসির ৫ জাহাজ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

pmপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) নতুন পাঁচটি সমুদ্রগামী জাহাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে আজ বৃহস্পতিবার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাহাজগুলো উদ্বোধন করবেন। ইতোমধ্যে অনুষ্ঠানস্থলে উপস্থিত হয়েছেন তিনি।

বাংলাদেশ ও চীন সরকারের চুক্তি অনুযায়ী নতুন পাঁচটিসহ ছয়টি জাহাজ সংগ্রহে ব্যয় হয়েছে এক হাজার ৬৩৭ কোটি ১৫ লাখ টাকা। এর মধ্যে চীন সরকারের সহায়তা এক হাজার ৫২৭ কোটি ৬৬ লাখ টাকা এবং বিএসসির নিজস্ব অর্থ ১০৯ কোটি ৪৯ লাখ টাকা। প্রতিটি জাহাজের ধারণ ক্ষমতা ৩৯ হাজার ডিডব্লিউটি (ডেড ওয়েট টন)।

জাহাজগুলোর মধ্যে তিনটি প্রোডাক্ট অয়েল ট্যাংকার (তেলবাহী) এবং তিনটি বাল্ক ক্যারিয়ার (পণ্যবাহী)। ৬টি জাহাজের মধ্যে প্রথমটি ‘এমভি বাংলার জয়যাত্রা’ ২০১৮ সালের ১ নভেম্বর প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন। বৃহস্পতিবার দুটি বাল্ক ক্যারিয়ার ও তিনটি প্রোডাক্ট অয়েল ট্যাংকার উদ্বোধন করা হবে।

জাহাজগুলো হলো- এমভি বাংলার সমৃদ্ধি, এমভি বাংলার অর্জন, এমটি বাংলার অগ্রযাত্রা, এমটি বাংলার অগ্রদূত এবং এমটি বাংলার অগ্রগতি।

বর্তমানে বিএসসি বহরে ৮টি জাহাজ রয়েছে। আরও ৬টি মাদার ভ্যাসেল (বড় জাহাজ) ও ৪টি কন্টেইনার জাহাজ ক্রয় প্রক্রিয়াধীন রয়েছে বলে নৌ পরিবহন মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০