মিরপুরে তুলার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
প্রচ্ছদ » Uncategorized » মিরপুরে তুলার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: রাজধানী ঢাকার মিরপুর-১ এর দিয়াবাড়িতে একটি তুলার গোডাউনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে।
রোববার সন্ধ্যা ৭টা ১২ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, সন্ধ্যা ৭টা ১২ মিনিটে আগুন লাগে। সর্বশেষ রাত ৮টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।
এ ঘটনায় আপাতত নিহত বা আহতের খবর পাওয়া যায়নি








