রেকর্ড ডেটের পর দর কমেছে শমরিতা হসপিটালের

প্রচ্ছদ » Uncategorized » রেকর্ড ডেটের পর দর কমেছে শমরিতা হসপিটালের

shomritaপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: বোনাস লভ্যাংশ পরবর্তী মূল্য সমন্বয়ে দর কমেছে শমরিতা হসপিটাল লিমিটেডের শেয়ারে। মঙ্গলবার শেয়ারটির দর আগের দিনের চেয়ে প্রায় ৩ দশমিক ২২ শতাংশ কমেছে।

যদিও শমরিতা হসপিটাল সাধারণ হিসেবে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ছিল সবচেয়ে বেশি দর হারানো কোম্পানি। ডিএসইতে এদিন শেয়ারটির দর ৫ টাকা ৬০ পয়সা বা ৭.৮২ শতাংশ কমেছে। তবে ৫ শতাংশ বোনাস লভ্যাংশ পরবর্তী মূল্য সমন্বয় হিসেব করলে কোম্পানির শেয়ার দরের উল্টো চিত্র পাওয়া যায়।

সর্বশেষ হিসাব বছরের জন্য কোম্পানিটি ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৫ শতাংশ বোনাস। আজ ছিল কোম্পানির রেকর্ড তারিখ পরবর্তী লেনদেন। রেকর্ড তারিখের আগে এই শেয়ারের ক্লোজিং মূল্য ছিল ৭১ টাকা ৬০ পয়সা। ৫ শতাংশ বোনাস লভ্যাংশের কারণে সমন্বয় পরবর্তী মূল্য দাঁড়ায় ৬৮ টাকা ২০ পয়সা।। এর বিপরীতে মঙ্গলবার ডিএসইতে শেয়ারটির ক্লোজিং মূল্য ছিল ৬৬ টাকা। এ হিসেবে শেয়ারটির দর ২ দশমিক ২০ পয়সা বা প্রায় ৩ শতাংশ কমেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০