লভ্যাংশ দেবে না ফ্যামিলি টেক্স
প্রচ্ছদ » Breaking News || Slider || আজকের সংবাদ » লভ্যাংশ দেবে না ফ্যামিলি টেক্স
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি ফ্যামিলি টেক্স বিডি লিমিটেড গত ৩০ জুন ২০১৯ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি। গতকাল কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় আলোচ্য বছরের জন্য লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
সিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, সর্বশেষ অর্থবছরে (২০১৮-২০১৯) কোম্পানিটি শেয়ার প্রতি লোকসান করেছে দশমিক ০৭৯ পয়সা। আগের বছর একই সময় কোম্পানিটির লোকসান ছিল ০.০৭২ পয়সা।
আগামী ৩১ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৬ ডিসেম্বর।
এদিকে কোম্পানিটি কোনো লভ্যাংশ ঘোষণা না করায় ’বি’ ক্যাটাগরি থেকে জেড ক্যাটাগরিতে নেমে গেছে। কোম্পানিটি আগামী ৮ ডিসেম্বর রোববার থেকে জেড ক্যাটাগরিতে লেনদেন করবে পুঁজিবাজারে।
বিএসইসির নির্দেশনা অনুযায়ী আগামী রোববার থেকে কোম্পানিটির শেয়ার লেনদেনে কোনা মার্জিন ঋণ দেওয়া যাবে না।








