পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ৬ কোম্পানির শেয়ার লেনদেন চালু হবে আগামী ৮ ডিসেম্বর, রোববার।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে- রিজেন্ট টেক্সটাইল, আরএসআরএম স্টিল, সোনালি আঁশ, ম্যাকসন্স স্পিনিং, আনোয়ার গ্যালভানাইজিং ও এস্কয়ার নিট কম্পোজিট লিমিটেড।
আজ বৃহস্পতিবার রেকর্ড ডেটের কারণে কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ রয়েছে।
এর আগে কোম্পানিগুলো স্পট মার্কেটে শেয়ার লেনদেন সম্পন্ন করেছে।








