সূচকের ব্যাপক পতনে লেনদেন শেষ
প্রচ্ছদ » Uncategorized » সূচকের ব্যাপক পতনে লেনদেন শেষ
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ব্যাপক পতনে লেনদেন শেষ হয়েছে। আজ রবিবার ডিএসইতে আগের দিনের তুলনায় লেনদেনও কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, রোববার ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৭৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৫৯৬ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪১ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৫৮৩ পয়েন্টে।
ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৩৪৯ কোটি ১ লাখ টাকার। যা গত কার্যদিবস থেকে ৮৩ কোটি ৪০ লাখ টাকা কম। বৃহস্পতিবার লেনদেনের পরিমাণ ছিল ৪৩২ কোটি ৪১ লাখ টাকা।
আজ ডিএসইতে ৩৫৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫৩টির, কমেছে ২৭৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২২৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ৯৭৯ পয়েন্টে। সিএসইতে টাকার অংকে ১৪ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।








