ইলিয়াস কাঞ্চনের ‘মুখোশ উন্মোচনের’ হুংকার শাজাহান খানের

প্রচ্ছদ » Breaking News || Slider || জাতীয় » ইলিয়াস কাঞ্চনের ‘মুখোশ উন্মোচনের’ হুংকার শাজাহান খানের

Shahjahan khan পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন নামে-বেনামে নানা অনিয়ম করেন উল্লেখ করে জনসম্মুখে তার মুখোশ উন্মোচনের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি ও সাবেক নৌমন্ত্রী শাজাহান খান।

তিনি বলেন, ‘নিরাপদ সড়ক চাই আন্দোলনের নামে ইলিয়াস কাঞ্চন অর্বাচীনের মতো কথাবার্তা বলেন। দক্ষ চালক তৈরিতে তাদের কোনো ভূমিকা নেই। বরং নামে-বেনামে ইলিয়াস কাঞ্চন নানা অনিয়ম করেন। এগুলো জনসম্মুখে তুলে ধরা হবে, তার মুখোশ উন্মোচন করা হবে।’

রোববার সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল ১৩নং সেক্টর এলাকায় ‘সড়ক দুর্ঘটনা রোধে চালকদের উন্নত প্রশিক্ষণ’ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঢাকা জেলা বাস-মিনিবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের আয়োজনে কোর্সটি পরিচালনা করছে ড্রাইভার্স ট্রেনিং সেন্টার (ডিটিসি)।

শাজাহান খান বলেন, সড়ক নিরাপদ করতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। তবু সড়ক নিরাপত্তায় আইন পরিবর্তনের দরকার আছে। এটি হতে হবে বাস্তবমুখী, যা চালকদের জন্য সহনীয় হবে। একটি পক্ষ একতরফা চালকদের শাস্তির দাবি করে এর সঙ্গে জড়িত অন্য পক্ষগুলোকে আড়াল করে চলেছে।

তিনি আরও বলেন, মূলত সড়ক নিরাপত্তায় প্রয়োজন সড়ক সংস্কার, প্রকৌশল ত্রুটি দূরকরণ, পথচারী, যাত্রী, পুলিশসহ সবার সমন্বিত উদ্যোগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০