রিজেন্ট টেক্সটাইলের ক্রেডিট রেটিং সম্পন্ন
প্রচ্ছদ » Uncategorized » রিজেন্ট টেক্সটাইলের ক্রেডিট রেটিং সম্পন্ন
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: বস্ত্র খাতের কোম্পানি রিজেন্ট টেক্সটাইল লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল) ঘোষণা করেছে, রেটিং অনুযায়ী প্রতিষ্ঠানটির দীর্ঘমেয়াদে রেটিং হয়েছে ’এ-’ আর স্বল্পমেয়াদে রেটিং হয়েছে ‘এসটি-৪’
প্রতিষ্ঠানটির ৩০ জুন,২০১৯ ও ৩০ সেপ্টেম্বর ২০১৯ পর্যন্ত নিরীক্ষিত এবং অন্যান্য আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই রেটিং করা হয়।








