প্রথম সন্তানের সঙ্গে ছবি পোস্ট করলেন শুভশ্রী

প্রচ্ছদ » Uncategorized » প্রথম সন্তানের সঙ্গে ছবি পোস্ট করলেন শুভশ্রী

shubhoshreeপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ক্যারিয়ারের শুরুতেই নায়ক দেবের সঙ্গে জমিয়ে প্রেম করেছেন। তাদের বিয়ের সম্ভাবনা যখন চারদিকে ডালপালা মেললো ঠিক তখনই বাজলো ভাঙনের সুর। এরপর দেব জড়ান রুক্মিনীর সঙ্গে আর শুভশ্রী গাঙ্গুলী দখল নেন মিমি চক্রবর্তীর বয়ফ্রেন্ড রাজ চক্রবর্তীর মন।

প্রেম শুরু হতে না হতেই রাজ-শুভশ্রী বিয়ের মালা বদল করেছেন। তারা এখন কলকাতার সিনেদুনিয়ার সুখী দম্পতি। তবে তাদের বাবা-মা হওয়ার কোনো খবর বা গুজব এখনো পাওয়া যায়নি। তাহলে শুভশ্রী সন্তান কোথায় পেলেন?

সম্প্রতি একটি ছবি পোস্ট করে ছবিতে থাকা ছেলেকে নিজের প্রথম সন্তান দাবি করে এমনই এক আলোচনার জন্ম দেন ভুবন ভুলানো হাসির নায়িকা শুভশ্রী। ছবিতে দেখা যাচ্ছে কোলে টেনে নিয়ে, জড়িয়ে ধরে স্নেহ চুম্বন দিচ্ছেন শুভশ্রী। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমার প্রথম সন্তান’!

কিন্তু ‘প্রথম সন্তান’ কে? এই নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা-কল্পনা। দিদি দেবশ্রী গাঙ্গুলী ছেলের সঙ্গে ছবিটি তোলেন শুভশ্রী। মাসি আর বোন-পোর সম্পর্ক একদম মা-ছেলের মতোই!

ছবিতে দেখা যায় দিদির ছেলেকে কোলে টেনে নিয়ে, কপালে চুমু খেয়ে আদর করছেন শুভশ্রী। ভারী মিষ্টি ছবিটি নেট দুনিয়ায় শেয়ার হতেই ‘ভাইরাল’!

ইদানীং কাজ নিয়ে ব্যস্ত শুভশ্রী। বিয়ের পর টানা এক বছর ‘শীতঘুম’-এ ছিলেন, কিন্তু এখন আড়মোড়া ভেঙে কাজে মন দিয়েছেন। আগের থেকে অনেকটাই বেশি পরিণত এখন তিন। ‘পরিণীতা’ প্রশংসিত হয়েছে। মুক্তি পেয়েছে রাজের পরিচালনায় শুভশ্রীর পরবর্তী সিনেমা ‘ধর্মযুদ্ধ’র টিজার। এ ছবিটিও তাকে সবার কাছে প্রশংসিত করবে বলেই ধারণা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০