sofieপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. শফিউল্লাহ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১১ ডিসেম্বর) ভোররাত ৪টার দিকে হৃদরোগে আক্রান্ত তিনি মারা যাান।

গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গাজীপুরে অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) হিসেবে গত ৪ এপ্রিল যোগদান করেছিলেন মো. শফিউল্লাহ। তিনি স্ত্রী ও দুই শিশু মেয়েসহ গাজীপুর জেলা শহরে ভাড়া বাসায় থাকতেন। সকাল সাড়ে ৮টার দিকে ভাওয়াল রাজবাড়ী মাঠে জানাজা শেষে তার মরদেহ গ্রামের বাড়ি পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়ার উদ্দেশ্যে পাঠানো হয়েছে।

শফিউল্লাহ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১৯৯৫-৯৬ শিক্ষাবর্ষের ইংরেজি বিভাগের ছাত্র ছিলেন। তিনি ২৭তম বিসিএসে প্রশাসন ক্যাডারে উত্তীর্ণ হয়ে সরকারি চাকরিতে যোগ দেন বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১