সূচক পতনে লেনদেন চলছে

প্রচ্ছদ » Uncategorized » সূচক পতনে লেনদেন চলছে

DSE--CSE111পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার মূল্য সূচকের পতনে লেনদেন চলছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দরপতন হয়েছে। এদিন বেলা ১১টা ৩০ মিনিটে ডিএসইতে ৮০ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, এই সময়ে ডিএসইতে ৩২৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫৮টির, কমেছে ২২৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টির।

ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৩০ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৪২৮ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২ পয়েন্টে। ডিএস৩০ সূচক ১৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৪৯২ পয়েন্টে।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এই সময়ে ১ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক ৫৮ পয়েন্ট কমে ১৩ হাজার ৪৮৬ পয়েন্টে অবস্থান করছে। এই সময়ে সিএসইতে ৯৩টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২০টির, কমেছে ৬০টির এবং অপরিবর্তি রয়েছে ১৩টির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০