ব্লক মার্কেটে ১৫ কোটি টাকার লেনদেন
প্রচ্ছদ » Uncategorized » ব্লক মার্কেটে ১৫ কোটি টাকার লেনদেন
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার ব্লক মার্কেটে মোট ৫ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ১১ লাখ ৭৫ হাজার ৭৮৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৫ কোটি টাকা।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ১০ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে স্ট্যান্ডার্ড সিরামিকস লিমিটেডের।
ব্রাক ব্যাংক ৩ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।
তৃতীয় স্থানে থাকা গ্লোবাল হার্ভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এছাড়া ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বিএটিবিসি ও স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেড।








