সিটি নির্বাচন : আপিলে প্রার্থিতা ফিরে পেলেন ২৬ জন

প্রচ্ছদ » Uncategorized » সিটি নির্বাচন : আপিলে প্রার্থিতা ফিরে পেলেন ২৬ জন

dhaka city nirbachonপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনে বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে ২৬ জন আপিল করে তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। উত্তর-দক্ষিণ মিলে মোট ৪৩টি আবেদন ছিল। ১৫টি আবেদন বাতিল হয়েছে। দুইজনের আবেদনের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত দেয়নি ইসি। জাতীয় পার্টির উত্তরের মেয়র প্রার্থী কামরুল ইসলামও প্রার্থিতা ফিরে পাননি।

এসব শুনানি শেষে আজ (মঙ্গলবার) ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন বিভাগীয় কমিশনার সেলিম রেজা।

জানা যায়, ঢাকার দুই সিটি কর্পোরেশনে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত নারী আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য ১,০৩৯ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে দুই সিটিতে ১৪ মেয়র প্রার্থী ছিলেন। ওই তিন পদে দুই সিটিতে মনোনয়নপত্র তুলেছিলেন ২ হাজার ২৬০ জন।

এদের মধ্যে জাতীয় পার্টির মেয়র প্রার্থীসহ ৪৬ জনের প্রার্থিতা বাতিল করেছিলেন রিটার্নিং কর্মকর্তারা।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহার হবে ৯ জানুয়ারি, প্রতীক বরাদ্দ ১০ জানুয়ারি। ভোটগ্রহণ হবে ৩০ জানুয়ারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০