অ্যাক্টিভ ফাইন ও এএফসি অ্যাগোর পর্ষদ সভা ৩০ জানুয়ারি
প্রচ্ছদ » Uncategorized » অ্যাক্টিভ ফাইন ও এএফসি অ্যাগোর পর্ষদ সভা ৩০ জানুয়ারি
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি অ্যাক্টিভ ফাইন কেমিক্যালস ও এএফসি অ্যাগো বায়োটেক লিমিটেডের পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানি দুইটির পর্ষদ সভা আগামী ৩০ জানুয়ারি যথাক্রমে বিকাল ৩টা ও ৪টায় অনুষ্ঠিত হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানি দুইটির সভায় ৩১ ডিসেম্বর,২০১৯ সমাপ্ত সময়ের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও প্রকাশ করা হবে।








