আফতাব অটোসের পর্ষদ সভা ২৯ জানুয়ারি
প্রচ্ছদ » Uncategorized » আফতাব অটোসের পর্ষদ সভা ২৯ জানুয়ারি
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আফতাব অটোমোবাইলস লিমিটেডের পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২৯ জানুয়ারি বিকাল দুপুর ২টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির সভায় ৩১ ডিসেম্বর,২০১৯ সমাপ্ত সময়ের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও প্রকাশ করা হবে।








