বিদায়ী সপ্তাহে ব্লক মার্কেটে ৬৪ কোটি টাকার লেনদেন

প্রচ্ছদ » Uncategorized » বিদায়ী সপ্তাহে ব্লক মার্কেটে ৬৪ কোটি টাকার লেনদেন

block-marketপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৩৪টি কোম্পানির ৬৪ কোটি টাকা শেয়ার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে সাড়ে ১১ কোটি টাকা বা ১৫ শতাংশ কম। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৭৬ কোটি টাকার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিগুলোর ১ কোটি ১৫ লাখ ৭৯ হাজার ৪১৪টি শেয়ার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৬৪ কোটি ৪০ লাখ ৫১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর আগের সপ্তাহে ২৮ কোম্পানির ৯৭ লাখ ৭৮ হাজার ১টি শেয়ার হাত বদলের মাধ্যমে ৭৫ কোটি ৯৬ লাখ ৬২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছিল। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ব্লক মার্কেটে ১১ কোটি ৫৬ লাখ ১১ হাজার টাকা বা ১৫.২১ শতাংশ কম লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ১৫ কোটি ৯৭ লাখ ২৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে বিকন ফার্মার। দ্বিতীয় সর্বোচ্চ ১৩ কোটি ৫৭ লাখ ৬৮ হাজার টাকার স্কয়ার ফার্মার এবং তৃতীয় সর্বোচ্চ ৯ কোটি ৬৭ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে রেনেটার।

এছাড়া ব্র্যাক ব্যাংকের ৫ কোটি ২২ লাখ ৭৮ হাজার টাকার, বেক্সিমকো ফার্মার ১ কোটি ১৮ লাখ ৭ হাজার টাকার, ফার্স্ট ফাইন্যান্সের ৬ লাখ ৫ হাজার টাকার, পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ২৪ লাখ ৩০ হাজার টাকার, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ৬ লাখ ৭০ হাজার টাকার, সিলকো ফার্মার ৯ লাখ ৩০ হাজার টাকার, সিনোবাংলার ৫৫ লাখ ১৭ হাজার টাকার, এসকে ট্রিমসের ১ কোটি ৮০ লাখ ৩৬ হাজার টাকার, স্ট্যান্ডার্ড সিরামিকের ৮৭ লাখ ৭৭ হাজার টাকার, ব্যাংক এশিয়ার ১ কোটি ৯ লাখ ৫ হাজার টাকার, ড্যাফোডিল কম্পিউটার্সের ৮ লাখ ৪০ হাজার টাকার, ডাচ-বাংলা ব্যাংকের ২৮ লাখ ৫৩ হাজার টাকার, ইভিন্স টেক্সটাইলের ২৮ লাখ ১৮ হাজার টাকার, খুলনা পাওয়ারের ৫ লাখ ৫৫ হাজার টাকার, ন্যাশনাল টিউবসের ৫ লাখ ১ হাজার টাকার, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ২৭ লাখ ৮১ হাজার টাকার, প্যারামাউন্ট টেক্সটাইলের ১ কোটি ৬৭ লাখ ৪ হাজার টাকার, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ৬৩ লাখ ৪১ হাজার টাকার, এমএল ডাইংয়ের ৭৭ লাখ ৩০ হাজার টাকার, সুহৃদের ৮৮ লাখ ৫৭ হাজার টাকার, এডিএন টেলিকমের ৫ লাখ ১৩ হাজার টাকার, বেঙ্গল উইন্ডসোরের ৩ কোটি ৪৪ লাখ টাকার, ফাস ফাইন্যান্সের ৬ লাখ ৭৩ হাজার টাকার, ম্যারিকোর ১ কোটি ৬৩ লাখ ৫০ হাজার টাকার, নর্দার্ণ জুটের ৩১ লাখ ৩০ হাজার টাকার, অলিম্পিকের ১ কোটি ৬২ হাজার টাকার, এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ডের ৫ লাখ ৯০ হাজার টাকার, এসএস স্টিলের ১ কোটি ৪৩ লাখ টাকার, সামিটের ৮১ লাখ ২০ হাজার টাকার, আমরা টেকনোলজিসের ৫ লাখ টাকার এবং ভিএফএস থ্রেড ডাইংয়ের ১৩ লাখ ৭৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০