বাজারে আসছে হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স

প্রচ্ছদ » Uncategorized » বাজারে আসছে হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স

ipoপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) মাধ্যমে তালিকাভুক্ত হবে বীমা খাতের হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। সে লক্ষ্যে কোম্পানিটি ইবিএল ইনভেস্টমেন্টস লিমিটেডের সঙ্গে আইপিও চুক্তি স্বাক্ষর করেছে।

গতকাল বুধবার জানুয়ারি হোমল্যান্ড লাইফের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে এই চুক্তি স্বাক্ষরিত হয়। আইপিও চুক্তিতে স্বাক্ষর করেন হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স এর চেয়ারম্যান মোহাম্মদ জুলহাস ও প্রধান নির্বাহী কর্মকর্তা আজিজুল ইসলাম তালুকদার এবং ইবিএল ইনভেস্টমেন্টস এর ব্যবস্থাপনা পরিচালক তাহিদ আহমেদ চৌধুরী।

এ চুক্তির ফলে হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পক্ষে ইবিএল ইনভেস্টমেন্টস লিমিটেড ইস্যু ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ এবং ইবিএল ইনভেস্টমেন্টস এর প্রধান নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার সাহা।

এছাড়াও হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এবং ইবিএল ইনভেস্টমেন্টস এর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ আইপিও চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০