২ কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
প্রচ্ছদ » Uncategorized » ২ কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিগুলো হচ্ছে- ম্যাকসন্স স্পিনিং ও ন্যাশনাল পলিমার লিমিটেড।
ম্যাকসন্স স্পিনিং: আলফা ক্রেডিট রেটিং লিমিটেড (আলফারেটিং) এর রেটিং অনুযায়ী, ম্যকসন্স স্পিনিংয়ের দীর্ঘমেয়াদী বিবিবি ও স্বল্পমেয়াদী ‘এসটি-৩’ রেটিং দেওয়া হয়েছে। ২০১৯ আর্থিক বছরের ৩০ জুন,২০১৮, ৩১ মার্চ ২০১৯ পর্যন্ত কোম্পানিটির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনসহ প্রাসঙ্গিক অন্যান্য তথ্যের ভিত্তিতে এ রেটিং দেওয়া হয়েছে।
ন্যাশনাল পলিমার: ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেড (এনসিআর) অনুযায়ী, ন্যাশনাল পলিমারের দীর্ঘমেয়াদী এ+ ও স্বল্পমেয়াদী ‘এসটি-২’ রেটিং দেওয়া হয়েছে। ২০১৯ আর্থিক বছরের ৩০ জুন,২০১৯ পর্যন্ত কোম্পানিটির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনসহ প্রাসঙ্গিক অন্যান্য তথ্যের ভিত্তিতে এ রেটিং দেওয়া হয়েছে।








