গ্রীনডেল্টার ২০% লভ্যাংশ ঘোষণা
প্রচ্ছদ » Uncategorized » গ্রীনডেল্টার ২০% লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি গ্রীনডেল্টা ইন্স্যুরেন্স লিমিটেড লভ্যাংশ ঘোষণা করেছে। গত ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটি ২০ শতাংশ লভ্যাংশ দেবে। এর মধ্যে ১৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনস লভ্যাংশ।
আলোচিত বছরে কোম্পানিটি শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ৩ টাকা ৩৯ পয়সা। ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য বা এনএভিপিএস দাঁড়ায় ৬৬ টাকা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা বা এজিএম আগামী ৩০ মার্চ অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২ মার্চ।








