ডিএসইর ৬ স্বতন্ত্র পরিচালকের শেষ কর্মদিবস আজ
প্রচ্ছদ » Uncategorized » ডিএসইর ৬ স্বতন্ত্র পরিচালকের শেষ কর্মদিবস আজ
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ৬ স্বতন্ত্র পরিচালকের মেয়াদ আজ মঙ্গলবার শেষ হচ্ছে। আজ ডিএসইর পরিচালনা পর্ষদের সভার মাধ্যমে স্বতন্ত্র পরিচালকরা আনুষ্ঠানিকভাবে বিদায় নেবে। যাদের আর পূণ:নিয়োগের সুযোগ নেই।
অন্যদিকে এক স্বতন্ত্র পরিচালকের প্রথম দফার নিয়োগের মেয়াদ শেষ হচ্ছে আজ। যার আরেক দফায় ৩ বছরের জন্য পূণ:নিয়োগের সুযোগ আছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর পর্ষদের ১২ জন পরিচালকের মধ্যে ৭জনই স্বতন্ত্র পরিচালক। এদের মধ্যে ৫জন আজ অবসরে যাবেন। তাদের পূণ:নিয়োগের সুযোগ নেই। বাধ্যতামূলক অবসরে যাবেন চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল হাশেম, পরিচালক সিদ্দিকুর রহমান মিয়া, মনোয়ারা হাকিম আলী, ওয়ালীউল ইসলাম ও ড. এম কায়কোবাদ।
অন্যদিকে স্বতন্ত্র পরিচালক অধ্যাপক ড. মাসুদুর রহমানের প্রথম দফায় নিয়োগের ৩ বছরের মেয়াদ শেষ হবে আজ। যার পূণ:নিয়োগের সুযোগ আছে এবং পূণ:নিয়োগের জন্য তার নাম সুপারিশ করা হয়েছে। ফলে তার পুণ:নিয়োগ করা হলে, তিনি আরেক দফায় ৩ বছরের জন্য ডিএসইর পর্ষদে থাকবেন। অন্যথায় ডিএসইর পর্ষদে নতুন ৬ জন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিতে হবে।








