ফার্স্ট একাশিয়া এসআরআইএম এসএমই ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন

প্রচ্ছদ » Uncategorized » ফার্স্ট একাশিয়া এসআরআইএম এসএমই ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন

bsecপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: বে-মেয়াদি মিউচ্যুয়াল ফান্ড ফার্স্ট একাশিয়া এসআরআইএম এসএমই গ্রোথ ইউনিট ফান্ড এর খসড়া প্রসপেক্টাস অনুমোদন করা হয়েছে। আজ মঙ্গলবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইস) ৭১৮তম সভায় ফান্ডটির খসড়া প্রসপেক্টাস অনুমোদনের সিদ্ধান্ত নিয়েছে।

বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা হচ্ছে ১০ কোটি টাকা। এর মধ্যে উদ্যোক্তা ১ কোটি টাকা প্রদান করবে। বাকি ৯ কোটি টাকা সাধারণ বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত থাকবে।

ফান্ডটির প্রতিটি ইউনিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা।

উক্ত ফান্ডটির উদ্যোক্তা ও সম্পদ ব্যবস্থাপক হিসাবে একাশিয়া এসআর ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট লিমিটেড। এবং ট্রাষ্টি ও কাস্টডিয়ান হিসাবে কাজ করছে সেন্টিনেল ট্রাস্ট্রি অ্যান্ড কাস্টডিয়াল সার্ভিসেস লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০