এমপি হতে চার দিনে মনোনয়ন সংগ্রহ ৩২ জনের

প্রচ্ছদ » Uncategorized » এমপি হতে চার দিনে মনোনয়ন সংগ্রহ ৩২ জনের

aligপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: দেশের ৫টি সংসদীয় শূণ্য আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন বিতরণ চলছে। আসনগুলো হলো- ঢাকা-১০, বগুড়া-১, বাগেরহাট-৪, যশোর-৬ এবং গাইবান্ধা-৩।

এসব আসনে আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য হতে আজ মঙ্গলবার পর্যন্ত মোট ৩২ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় আবেদনপত্র সংগ্রহ এবং জমা নেয়া হচ্ছে।

মনোনয়ন ফরম বিতরণ ও জমা ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে। ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে প্রার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।

উপ-নির্বাচনে মনোনয়ন ফরম বিতরণ শুরু হয় গত শনিবার।

এদিকে সোমবার থেকে শুরু হয় চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ফরম বিতরণ। মেয়র পদে আজ পর্যন্ত চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীনসহ ৭ জন এবং কাউন্সিলর পদে ২৩৪ জন ফরম সংগ্রহ করেছেন।

সংসদ সদস্য পদে আবেদন ফরমের মূল্য ৩০ হাজার টাকা, মেয়র পদে ২৫ হাজার ও কাউন্সিলর পদে ১০ হাজার টাকা রাখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০