আইপিও’র টাকায় ভবন নির্মার্ণের কাজ শেষ করেছে এসকে ট্রিমস

প্রচ্ছদ » কোম্পানি সংবাদ » আইপিও’র টাকায় ভবন নির্মার্ণের কাজ শেষ করেছে এসকে ট্রিমস

sktrimsপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে উত্তোলিত অর্থ দিয়ে ভবন নির্মার্ণের কাজ শেষ করেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি ৫.৫ তলা বিশিষ্ট একটি ভবন নির্মার্ণ করেছে। এই ভবনের প্রতিটি ফ্লোর ৩ হাজার ৫০০ বর্গফুট। আর ভবনের মোট আয়তন ১৯ হাজার ২৫০ বর্গফুট।

কোম্পানিটি জানায়, গার্মেন্টস আনুসঙ্গিক ইউনিটে মেশিনারিজ স্থাপনের পর কোম্পানটির আগের থেকে প্রায় ৩০ শতাংশ উৎপাদন ক্ষমতা বাড়বে। এছাড়া পণ্য বিক্রির পর কোম্পানিটির বছরে ১৯৫ কোটি টাকা রাজস্ব হবে এবং কর পরিশোধের পর ৩৫ কোটি টাকা মুনাফা্ আসবে।

প্রসঙ্গত, এসকে ট্রিমস ২০১৮ সালে আইপিওর মাধ্যমে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। আইপিওতে কোম্পানিটি ৩০ কোটি টাকা উত্তোলন করে।

কোম্পানির প্রসপেক্টাস অনুযায়ী, আইপিওর মাধ্যমে উত্তোলিত অর্থ দিয়ে যন্ত্রপাতি ও সরঞ্জাম ক্রয়, ভবন নির্মাণ এবং আইপিওর কাজে ব্যয় করবে। এর মধ্যে মেশিনারিজ কিনতে ১২ কোটি ৭৩ লাখ টাকা, ভবন নির্মাণে ১৪ কোটি ৮৯ লাখ টাকা এবং আইপিও খরচে ২ কোটি ৩৮ লাখ টাকা ব্যয় করা হবে।

কোম্পানিটি মূলত সুইং থ্রেড, ইলাস্টিক, পলি, কর্টন, ফটো কার্ড, ব্যাক বোর্ড, বার কোড, হ্যাংট্যাগ, টিস্যু পেপার, গাম টেপ ইত্যাদি তৈরি করে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০