আলিফ গ্রুপের ২ কোম্পানির পর্ষদ সভা ১৮ ফেব্রুয়ারি
প্রচ্ছদ » Uncategorized » আলিফ গ্রুপের ২ কোম্পানির পর্ষদ সভা ১৮ ফেব্রুয়ারি
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত আলিফ গ্রুপের দুই কোম্পানির পরিচালনা পর্ষদের সভার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানি দুইটির পর্ষদ সভা আগামী ১৮ ফেব্রুয়ারি বিকাল ৪টা ও সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানি দুইটি হচ্ছে- আলিফ ম্যানুফ্যাকচারিং ও আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
এর আগে কোম্পানি দুইটি গত ২৯ জানুয়ারি পর্ষদ সভার ঘোষণা দিয়েছিল। কিন্তু অনিবারয কারণে পর্ষদ সভা স্থগিত করা হয়েছে।
কোম্পানিগুলোর সভায় ৩১ ডিসেম্বর,২০১৯ সমাপ্ত সময়ের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও প্রকাশ করা হবে।








