ব্লক মার্কেটে ১৫ কোটি টাকার লেনদেন

প্রচ্ছদ » Uncategorized » ব্লক মার্কেটে ১৫ কোটি টাকার লেনদেন

block-marketপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার ব্লক মার্কেটে মোট ১৪ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৪৪ লাখ ২৯ হাজার ৩৫০টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৫ কোটি ৪০ লাখ টাকা।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে বিকন ফার্মাসিটিক্যালস লিমিটেডের।

যমুনা ব্যাংক ৩ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

তৃতীয় স্থানে থাকা স্কয়ার ফার্মা ৩ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এডিএন টেলিকম, ব্যাংক এশিয়া, ডাচ-বাংলা ব্যাংক, ফাইন ফুডস, ইন্দো-বাংলা ফার্মা, এম.এল ডাইং, ওয়াইম্যাক্স ইলেকট্রোডস, ওরিয়ন ইনফিউশন,রূপালী ইন্স্যুরেন্স, এসকে ট্রিমস ও ভিএফএস থ্রেড ডাইং লিমিটেড।

পুঁজিবাজার রিপোর্ট / আ/সি/ ১৬-০২-২০২০ ইং

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০