এলবি গ্রাচ্যুইটি অপরচুনিটিস ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন

প্রচ্ছদ » সারাদেশ » এলবি গ্রাচ্যুইটি অপরচুনিটিস ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন

bsecপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: বে-মেয়াদী মিউচ্যুয়াল ফান্ড এলবি গ্রাচ্যুইটি অপরচুনিটিস ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসি সূত্রে এ তথ্য জানা যায়।

আজ মঙ্গলবার বিএসইসির ৭১৯তম কমিশন সভায় এ অনুমোদন দেয়া হয়।

সূত্র মতে, ফান্ডটির প্রাথমিক লক্ষ্য হচ্ছে ২০ কোটি টাকা। ফান্ডটির উদ্যোক্তার অংশ ৩ কোটি টাকা এবং বিনিয়োগকারীদের জন্য ১৭ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যা ইউনিট বিক্রয়ের মাধ্যমে উত্তোলন করা যাবে। ফান্ডটির ইউনিট প্রতি অবিহিত মূল্য ১০ টাকা।

ফান্ডটির উদ্যোক্তা লংকা বাংলা সিকিউরিটিজ লিমিটেড এমপ্লয়িজ গ্রাচ্যুইটি ফান্ড, ট্রাস্ট এবং সম্পদ ব্যবস্থাপক লংকা বাংলা এ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড। এছাড়া ফান্ডটির ট্রাস্টি এবং কাস্টডিয়ান হিসাবে কাজ করছে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০