দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে আলিফ ম্যানুফ্যাকচারিং
প্রচ্ছদ » Uncategorized » দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে আলিফ ম্যানুফ্যাকচারিং
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আলিফ ম্যানুফ্যাকচারিং দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর’১৯) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
আলোচ্য প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৩ পয়সা। আগের বছর একই সময় ছিল ২২ পয়সা।
ছয় মাসে (জুলাই-ডিসেম্বর,১৯) কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৫ পয়সা। আগের বছর একই সময় ছিল ৪১ পয়সা।
৩১ ডিসেম্বর ২০১৯ শেষে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৪ টাকা ৭৫ পয়সা। যা আগের বছর একই সময় ছিল ১৪ টাকা ৫০ পয়সা।








