পুঁজিবাজারে আসছে রবি

প্রচ্ছদ » Uncategorized » পুঁজিবাজারে আসছে রবি

robiপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: টেলিকম খাতের দ্বিতীয় কোম্পানি হিসেবে পুঁজিবাজারে আসছে রবি আজিয়াটা। কোম্পানিটি প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে বাজার থেকে ৫২৩ কোটি টাকা সংগ্রহ করবে।

আজ ২১ফেব্রুয়ারি, শুক্রবার রবির প্যারেন্ট কোম্পানি মালয়েশিয়ার আজিয়াটা গ্রুপ কুয়ালালামপুর স্টক এক্সচেঞ্জ ও দেশটির গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছে।

খবর রয়টার্স, সান ডেইলি ও ডেইলি স্টার মালয়েশিয়া

জানা গেছে, রবি বাজারে অভিহিত মূল্য ১০ টাকা দরে ৫২ কোটি ৩৮ লাখ শেয়ার ইস্যু করবে। আর এর মধ্যমে কোম্পানিটি বাজার থেকে সংগ্রহ করবে ৫২৩ কোটি ৮০ লাখ টাকা। এটি হবে কোম্পানিটির আইপিও পরবর্তী পরিশোধিত মূলধনের ১০ শতাংশ।

রবি আজিয়াটা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল অপারেটর কোম্পানি। কয়েক বছর আগে কোম্পানিটি ভারতীয় কোম্পানি এয়ারটেলের বাংলাদেশ অপারেশ কিনে নিয়েছে। বর্তমানে রবি আজিয়াটা রবি ও এয়ারটেল পরিচালনা করছে। গত ডিসেম্র শেষে কোম্পানিটির গ্রাহ সংখ্যা ছিল ৪ কোটি ৯০ লাখ।

মালয়েশিয়ান রবি আজিয়াটা গ্রুপ বাংলাদেশের রবি আজিয়াটার ৬৮ দশমিক ৬৯ শতাংশ শেয়ারের মালিক।

রবির আইপিও ইস্যু ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করবে আইডিএলসি ইনভেস্টমেন্ট লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০