সিএসইর চেয়ারম্যান নির্বাচন আজ

প্রচ্ছদ » সারাদেশ » সিএসইর চেয়ারম্যান নির্বাচন আজ

CSEপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) নতুন চেয়ারম্যান আজ ২৫ ফেব্রুয়ারি, মঙ্গলবার নির্বাচন করা হবে। আজ সিএসইর পর্ষদ সভায় পরিচালকদের সম্মতিক্রমে ৭জন স্বতন্ত্র পরিচালকের মধ্য থেকে ১জনকে চেয়ারম্যান নির্বাচিত করা হবে।

সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিমিউচ্যুয়ালাইজেশন আইন অনুযায়ি, স্বতন্ত্র পরিচালকদের মধ্য থেকে চেয়ারম্যান নির্বাচন করতে হয়। মঙ্গলবার সিএসইর পর্ষদ সভায় ১জন স্বতন্ত্র পরিচালককে চেয়ারম্যান নির্বাচন করা হবে। যা উপস্থিত শেয়ারহোল্ডার ও স্বতন্ত্র পরিচালকদের সম্মতিতে নির্ধারন করা হবে।

এর আগে সিএসই ৭ জন স্বতন্ত্র পরিচালক পদে নিয়োগের জন্য কমিশনে ১৪ জনের তালিকা পাঠায়েছিল। ওই তালিকার মধ্য থেকে নিয়োগ পাওয়া ৭ জন স্বতন্ত্র পরিচালকরা হলেন – অধ্যাপক এস.এম সালামত উল্লাহ ভূইয়া, এস.এম আবু তৈয়ব, মোহাম্মদ আব্দুল মালেক, সোহেল মাহমুদ সাকুর, লিয়াকত হোসেন চৌধুরী (এফসিএ, এফসিএমএ), আসিফ ইব্রাহিম ও ব্যারিষ্টার আনিতা গাজী ইসলাম।

এর মধ্যে অধ্যাপক এস.এম সালামত উল্লাহ ভূইয়া ও এস.এম আবু তৈয়ব সিএসইতে স্বতন্ত্র পরিচালক হিসাবে দায়িত্ব পালন করেছেন। সিএসইর পরিচালনা পর্ষদ সভায় নতুন নিয়োগ পাওয়া ৭ জন পরিচালকের মধ্য থেকে একজনকে চেয়ারম্যান নির্বাচিত করা হবে।

উল্লেখ্য, উভয় স্টক এক্সচেঞ্জের পর্ষদে ১৩ জনের মধ্যে ৭ জন স্বতন্ত্র পরিচালক ও ৪ জন শেয়ারহোল্ডার পরিচালক রয়েছেন। এছাড়া ১ জন কৌশলগত বিনিয়োগকারীর মনোনিত পরিচালক এবং পদাধিকার বলে পর্ষদে আরেক জন রয়েছেন ব্যবস্থাপনা পরিচালক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০