সূচকের পতনে লেনদেন চলছে
প্রচ্ছদ » Uncategorized » সূচকের পতনে লেনদেন চলছে
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্য সূচকের পতনে লেনদেন চলছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। এদিন বেলা ১১ট ৫২ মিনিটে ডিএসইতে ২৩৬ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ২২ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৫৯৮ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৬৭ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৫৩৩ পয়েন্টে।
আজ ডিএসইতে ৩৪৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৭৬টির, কমেছে ১১৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৩টির।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৬৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৮০ পয়েন্টে। সিএসইতে টাকার অংকে ৯ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।








