সূচকের বড় উত্থানে লেনদেন চলছে

প্রচ্ছদ » Uncategorized » সূচকের বড় উত্থানে লেনদেন চলছে

DSE--CSE111পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার মূল্য সূচকের বড় উত্থানে লেনদেন চলছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। এদিন বেলা ১১টা ১৫ মিনিটে ডিএসইতে ১৫১ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৪৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৪৮২ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৪২ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪৯১ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩১৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৬৫টির, কমেছে ২২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ৬৭২ পয়েন্টে। সিএসইতে টাকার অংকে ৪ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০