বিক্রেতা সংকটে ৩ কোম্পানি হল্টেড
প্রচ্ছদ » Uncategorized » বিক্রেতা সংকটে ৩ কোম্পানি হল্টেড
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার লেনদেনের এক ঘণ্টার মধ্যে বিক্রেতা উধাও হয়ে গেছে ৩ কোম্পানির শেয়ারে। এতে কোম্পানিগুলোর শেয়ার হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে- নুরানি ডাইং, ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং লিমিটেড ও জাহিন স্পিনিং লিমিটেড।
সূত্র মতে, আজ বেলা ১১টা ৩২মিনিট পর্যন্ত নুরানি ডাইংয়ের স্ক্রিনে ১ লাখ ৯৪ হাজার ৫৫৪টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৯ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। গতকাল এই শেয়ারের সমাপনী দর ছিল ৯ টাকা।
এদিকে একই সময়ে ফারইস্ট নিটিংয়ের স্ক্রিনে ৪ লাখ ৬০ হাজার ৭০৪টি শেয়ার ক্রয়ের আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১১ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। গতকাল এই শেয়ারের সমাপনী দর ছিল ১০ টাকা ২০ পয়সা।
একই সময়ে জাহিন স্পিনিংয়ের স্ক্রিনে অসংখ্য ক্রেতা থাকলেও বিক্রেতা নেই।








