তথ্য হালনাগাদের আহ্বান লাফার্জহোলসিমের
প্রচ্ছদ » Uncategorized » তথ্য হালনাগাদের আহ্বান লাফার্জহোলসিমের
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড শেয়ারহোল্ডারদের ১৩ ডিজিটের তথ্য হালনাগাদের আহ্বান জানিয়েছে। রেকর্ড ডেটের আগেই এই কোম্পানির বিনিয়োগকারীদের তথ্য হালনাগাদ করতে হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটি বিনিয়োগকারীদের ব্যাংক হিসাব, রাউটিং নম্বর, অ্যাড্রেস, কন্টাক্ট নম্বর, ই-মেইল অ্যাড্রেস, ই-টিআইএন নম্বর ইত্যাদি তথ্য হালনাগাদের আহ্বান করেছে।
উল্লেখ্য, লাফার্জহোলসিমের রেকর্ড ডেট আগামী ১ এপ্রিল। কোনো শেয়ারহোল্ডার যদি রেকর্ড ডেটের আগে টিআইএন নম্বর হালনাগাদ করতে ব্যর্থ হয়, তাহলে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বিজ্ঞপ্তি অনুযায়ী তাদের লভ্যাংশ থেকে কর কাটা হবে।








