ব্লক মার্কেটে ৬ কোটি টাকার লেনদেন
প্রচ্ছদ » Breaking News || Slider || বাজার বিশ্লেষন » ব্লক মার্কেটে ৬ কোটি টাকার লেনদেন
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার ব্লক মার্কেটে মোট ৬ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ২৮ লাখ ২৮ হাজার ৮৫৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৬ কোটি ১৯ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ১ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে উত্তরা ব্যাংক লিমিটেডের।
ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি (বিএটিবিসি) ১ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।
তৃতীয় স্থানে থাকা সায়হাম কটন ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এছাড়া ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সেন্ট্রাল ফার্মা, দুলামিয়া কটন, ফার্স্ট ফিন্যান্স, এমএল ডাইং, উত্তরা ব্যাংক ও ভিএফএস থ্রেড ডাইং লিমিটেড।








