পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানি রেকর্ড ডেটের আগে আগামীকাল ৯ মার্চ, সোমবার স্পট মার্কেটে যাচ্ছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানি দুইটি হচ্ছে- রিলায়েন্স ইন্স্যুরেন্স ও ডেল্টা ব্রাক হাউজিং লিমিটেড।
আগামী ১০ মার্চ, মঙ্গলবার কোম্পানিটির স্পট মার্কেটে লেনদেন শেষ হবে। কোম্পানিটির রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১১ মার্চ।
রেকর্ড ডেটের কারণে ওইদিন কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ থাকবে।








