বিকেলে মাঠে নামছে পাকিস্তান-শ্রীলঙ্কা

প্রচ্ছদ » Uncategorized » বিকেলে মাঠে নামছে পাকিস্তান-শ্রীলঙ্কা

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ ‘বি’তে শেষ ম্যাচে মাঠে নামার আগেই একটি করে জয় পেয়েছিল সব ক’টি দল। ফলে সেমিফাইনালের জন্য গ্রুপের শেষ ম্যাচটি তাদের অঘোষিত কোয়ার্টার ফাইনাল হয়ে দাঁড়ায়। গতকাল দক্ষিণ আফ্রিকাকে অনায়াসে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে ভারত। অপর ম্যাচে সেমিফাইনাল নিশ্চিত করতে আজ ডু অর ডাই ম্যাচে মুখোমুখি হচ্ছে উপমহাদেশের দুই প্রতিপক্ষ পাকিস্তান ও শ্রীলঙ্কা।

আসরে টিকে থাকার লড়াইয়ে আজ সোফিয়া গার্ডেনে মুখোমুখি হবে এই দুই প্রতিপক্ষ । বাংলাদেশ সময় বিকেল ৩.৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি। সরাসরি সম্প্রচার করবে বিটিভি, গাজী টিভি, মাছরাঙ্গা ও স্টার স্পোর্টস ১।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গতকাল ৮ উইকেটের বড় জয়ে গ্রুপ ‘বি’তে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। ১৫ জুনের সেমিফাইনালে তারা মুখোমুখি হবে বাংলাদেশের। এদিকে আজকের ম্যাচে জয়ী দল খেলবে গ্রুপ ‘এ’ চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে।

চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ১২৪ রানে হেরেছে পাকিস্তান। তবে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পরের ম্যাচে ১৯ রানে জয় পায় দলটি। একই গ্রুপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচে ৯৬ রানে হেরেছিল শ্রীলঙ্কা। তবে অ্যাঞ্জেলো ম্যাথুসের ফেরার দিনে দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ভারতের বিপক্ষে ৭ উইকেটে জয় পেয়েছে লঙ্কানরা।

পরিসংখ্যানে শ্রীলঙ্কার চেয়ে এগিয়ে রয়েছে পাকিস্তানই। এই পর্যন্ত ১৪৭টি ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়েছে দু’দল। এর মধ্যে ৮৪ ম্যাচে জয় পেয়েছে পাকিস্তান। শ্রীলঙ্কা জিতেছে ৫৮টিতে। একটি ম্যাচ ড্র এবং বাকি চারটিতে কোনো ফলাফল আসেনি। তবে পরিসংখ্যানের হিসেব ভুলে আজ সেমির টিকিট পেতে নিজেদের সেরাটা দিতে মুখিয়ে থাকবে অ্যাঞ্জেলো ম্যাথুস ও সরফরাজ আহমেদের দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০