সাতক্ষীরায় দু’পক্ষের ‘গোলাগুলিতে’ নিহত ১

প্রচ্ছদ » Uncategorized » সাতক্ষীরায় দু’পক্ষের ‘গোলাগুলিতে’ নিহত ১

goli kore hottaপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: সাতক্ষীরা সদরের ব্রহ্মরাজপুর এলাকায় সন্ত্রাসী দুই পক্ষের গোলাগুলিতে ওয়াহেদ আলী গাজী নামে একজন নিহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ। শুক্রবার ভোর ৩টার দিকে সদর উপজেলার ব্রহ্মরাজপুর বাজারের পাশে দাউদ আলীর আমবাগানে এ ঘটনা ঘটে।

নিহত ওয়াহেদ আলী গাজী ধুলিহর তমালতলা গ্রামের মৃত নবাত আলী গাজীর ছেলে।

ওয়াহেদ আলী গাজীর প্রতিবেশী বাবু জানান, ভাড়ায় মোটরসাইকেল চালাতেন ওয়াহেদ। মাছের ব্যবসাও করতেন। থানায় তার নামে মামলা হওয়ার পর থেকে পলাতক ছিলেন।

সাতক্ষীরা সদর থানা পুলিশের ওসি আসাদুজ্জামান বলেন, ভোরে চৌকিদারের মারফত সংবাদ পাই সেখানে গোলাগুলি হচ্ছে। পরে ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ অবস্থায় ওয়াহেদ আলী গাজীর মরদেহ উদ্ধার করা হয়।

তিনি বলেন, সন্ত্রাসী দুই গ্রুপের গোলাগুলিতে ওয়াহেদ আলী নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে তিন জোড়া স্যান্ডেল, দুই রাউন্ড গুলি ও একটি শুটারগান উদ্ধার করা হয়েছে। তার নামে থানায় হত্যা, নাশকতাসহ ছয়টি মামলা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১