করোনা: ৬০ হাজার মানুষকে জেটিআইবির সহায়তা

প্রচ্ছদ » Uncategorized » করোনা: ৬০ হাজার মানুষকে জেটিআইবির সহায়তা

japan tobaccoপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবের প্রেক্ষিতে সারা দেশে ৬০ হাজারেরও বেশি মানুষের কাছে সহায়তা পৌঁছে দিয়েছে জাপান টোব্যাকো ইন্টারন্যাশনাল বাংলাদেশ (জেটিআইবি)।

মঙ্গলবার এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, কোভিড-১৯ মোকাবিলায় অসহায় মানুষকে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী সরবরাহের পাশাপাশি স্বাস্থ্য ঝুঁকিতে থাকা ফ্রন্টলাইন কর্মীদের স্বাস্থ্য উপকরণ দেয়ার জন্য একটি বিশেষ তহবিল গঠন করা হয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে পানির ব্যবস্থা, স্যানিটেশন এবং স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক জেটিআই ফাউন্ডেশনের চলমান দীর্ঘমেয়াদি প্রকল্পের বর্ধিত অংশ হিসেবে এ উদ্যোগ নেয়া হয়।

জাপান টোব্যাকো ইন্টারন্যাশনাল বাংলাদেশের জেনারেল ম্যানেজার নীল কুপল্যান্ড বলেন, আমরা কমিউনিটিকে সহায়তা করার জন্য যেসব কাজ করে থাকি, সেগুলো মূলত পার্টনারশিপ প্রোগ্রামের মাধ্যমে তহবিল গঠন এবং আমাদের কর্মীদের স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমের সমন্বয়ে হয়ে থাকে। জেটিআই-এর কর্মীদের জন্য সমাজের জন্য কিছু করা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলোর মধ্যে একটি।

তিনি বলেন, দেশে নানান সময়ে ঘটে যাওয়া দুর্যোগের কারণে যেসব মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের জীবন-মান উন্নতির জন্য জেটিআই ফাউন্ডেশন প্রায় দুই দশক ধরে কাজ করে যাচ্ছে। ফলে অনেক সহযোগী অংশীদারদের আমাদের বহুমুখী সব প্রকল্পের আওতায় প্রাকৃতিক এবং মনুষ্য সৃষ্ট বিভিন্ন দুর্যোগ পরবর্তী সময়ে আমরা নানা কর্মসূচির মাধ্যমে ত্রাণ পৌঁছে দিয়েছি, যা থেকে হাজারো মানুষ উপকৃত হয়েছে। ঠিক আবারও এখন সময় এসেছে, সংকটের এই দিনে দেশের দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এবং তাদেরকে সহায়তা করার।

বিবৃতিতে বলা হয়, কার্যক্রম পরিচালিত হয় এমন এলাকার সুবিধাবঞ্চিত ও ঝুঁকিতে থাকা মানুষদের মাঝে দ্রুত ও সঠিক বণ্টন নিশ্চিত করার জন্য জরুরি সেবা সরাসরি জেলা প্রশাসন, পুলিশ কর্তৃপক্ষ ও অংশীদার দাতব্য সংস্থার মাধ্যমে পৌঁছে দেয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১