সূচকের উত্থানে লেনদেন চলছে

প্রচ্ছদ » Uncategorized » সূচকের উত্থানে লেনদেন চলছে

DSE--CSE111পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: প্রায় দুই মাসেরও বেশি সময় পর আজ রোববার লেনদেন চালু হয়েছে পুঁজিবাজারে। আজ দেশের দুই স্টক এক্সচেঞ্জেই মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে। এদিন লেনদেনের প্রথম ঘণ্টায় অর্থাৎ বেলা সাড়ে ১১টা পরযন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসইতে) ৫৩ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রসঙ্গত, করোনা ভাইরাসের প্রকোপ মোকাবেলায় দুই মাসেরও বেশি সময় সাধারণ ছুটির কারণে পুঁজিবাজারে লেনদেন বন্ধ ছিল। সাধারণ ছুটি শেষ হওয়ায় আজ ৩১ মে থেকে পুঁজিবাজারে লেনদেন শুরু হয়েছে। তবে পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত লেনদেন হবে ৩ ঘণ্টা। সকাল সাড়ে ১০ টায় লেনদেন শুরু হয়ে তা বেলা ১ টা ৩০ মিনিট পর্যন্ত চলবে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৩৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৪২ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ২৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯৪৪ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৩৫৬ পয়েন্টে।

আজ ডিএসইতে ২৬২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪৮টির, কমেছে ৫৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬০টির।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৪৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১ হাজার ৪৭৪ পয়েন্টে। সিএসইতে টাকার অংকে ১ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০