শিক্ষাপ্রতিষ্ঠান এখনই উন্মুক্ত করব না: প্রধানমন্ত্রী

প্রচ্ছদ » সারাদেশ » শিক্ষাপ্রতিষ্ঠান এখনই উন্মুক্ত করব না: প্রধানমন্ত্রী

pm - hasinaপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে রক্ষা পেতে এখনই শিক্ষাপ্রতিষ্ঠান উন্মুক্ত করা হচ্ছে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে রক্ষা পেতে আমরা ধাপে ধাপে এগোতে চাচ্ছি। শিক্ষাপ্রতিষ্ঠান এখনই উন্মুক্ত করব না। এই অবস্থার উন্নতি হলে পর্যায়ক্রমে উন্মুক্ত করব।

আজ রোববার (৩১ মে) সকাল ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফলাফল ঘোষণা শেষে প্রধানমন্ত্রী একথা বলেন।

ছাত্রছাত্রীদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, সবাই মনযোগ দিয়ে লেখাপড়া করবে। আমার বিশ্বাস এই করোনা ভাইরাসের আঘাত থেকে বিশ্ব মুক্তি পাবে, বাংলাদেশ মুক্তি পাবে। যে কোনো সংকটে আত্মবিশ্বাস রাখতে হবে। নিজের আত্মবিশ্বাসটাই বড়। মনে রাখতে হবে আমরা বিজয়ের জাতি। যে কোনো ঝড়ঝাপটা আসুক আত্মবিশ্বাসের সাথে মোকাবিলা করব। এই অবস্থার উত্তরণ ঘটাব।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের ছেলে মেয়েদের একটু সুযোগ দিলে যে ভাল করতে পারে সেটা আমরা দেখতে পাচ্ছি। লেখাপড়া শিখে আমাদের ছাত্রছাত্রীরা দেশের মর্যাদা রক্ষা করবে, বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে। আমাদের ছাত্রছাত্রীরা অনেক বেশি মেধাবী। একটু সুযোগ পেলে অনেক বেশি মেধার বিকাশ ঘটাতে পারবে। আমরা সেই সুযোগ করে দিতে চাচ্ছি।

শিক্ষা প্রতিষ্ঠান খুলতে চাচ্ছি না কারণ এরা আমাদের ভবিষ্যৎ। জাতির ভবিষ্যতকে তো ঝুঁকিতে ফেলতে পারি না। সে কারণে শিক্ষা প্রতিষ্ঠান এখনই উন্মুক্ত করব না। এই পরিস্থিতির উত্তরণ ঘটাতে পারলে পর্যাক্রমে উন্মুক্ত করব, যোগ করেন প্রধানমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০