DSE--CSE111পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার ‍মূল্য সূচকের পতনে লেনদেন চলছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া প্রায় ১১ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। অপরিবর্তিত রয়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। আজ বেলা ১১টা ৩০ মিনিটে ডিএসইতে ২৩ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৩ হাজার ৯৫৬ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ৯১৭ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৩২৩ পয়েন্টে।

আজ ডিএসইতে ২০৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬টির, কমেছে ২২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭৯টির।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১১ পয়েন্ট কমে অবস্থান করছে ১১ হাজার ২৪৯ পয়েন্টে। সিএসইতে টাকার অংকে ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১