সূচকের রেকর্ড পরিমাণ উত্থানে লেনদেন শেষ

প্রচ্ছদ » Uncategorized » সূচকের রেকর্ড পরিমাণ উত্থানে লেনদেন শেষ

DSE--CSE111পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)রোববার মূল্য সূচকের রেকর্ড পরিমাণ উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইএক্স বেড়েছে ১৮০ পয়েন্ট বা ৪ শতাংশ। এদিন ডিএসইতে লেনদেনও বেড়েছে বড় ব্যবধানে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।

এদিন ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ১৮০ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৪৫ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৬৪ পয়েন্ট বেড়ে এক হাজার ৫৪০ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪৭ পয়েন্ট বেড়েছে।

দিনভর লেনদেন হওয়া ৩৫৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৯৩টির, দর কমেছে ৪২টির এবং দর অপরিবর্তীত রয়েছে ২০টির।

রোববার ডিএসইতে এক হাজার ১২৮ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ২৯২ কোটি ১০ লাখ টাকা বেশি। বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৮৩৬ কোটি ৫৩ লাখ টাকার।

আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সার্বিক সূচক সিএএসপিআই ৪৮৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৮৮৮ পয়েন্টে। টাকার অংকে সিএসইতে ২৬ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসইতে ২৭৪টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। তার মধ্যে ২১০টির দর বেড়েছে, কমেছে ২৯টির। আর ৩৫টির দর অপরিবর্তিত রয়েছে।

পুঁজিবাজার রিপোর্ট- আ/ব/সি / ৯ আগস্ট, ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১