সানলাইফ ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ পরিবর্তন
প্রচ্ছদ » Uncategorized » সানলাইফ ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ পরিবর্তন
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সানলাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার তারিখ পরিবর্তন করা হয়েছে। কোম্পানিটির সভা আগামী ১৩ আগস্ট বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে কোম্পানিটি আগামীকাল ১০ আগস্ট পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছিল।
ওই সভায় কোম্পানির ৩১ ডিসেম্বর,১৯, ৩১ মার্চ,২০২০ ও ৩০ জুন,২০ তারিখে সমাপ্ত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা ও প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে। ২০১৮ সালে কোম্পানিটি কোনো লভ্যাংশ দেয়নি।
পুঁজিবাজার রিপোর্ট- আ/ব/সি / ৯ আগস্ট, ২০২০।








