জন্মাষ্টমী উপলক্ষে পুঁজিবাজার বন্ধ আজ
প্রচ্ছদ » Uncategorized » জন্মাষ্টমী উপলক্ষে পুঁজিবাজার বন্ধ আজ
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: হিন্দু ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব জন্মাষ্টমী উপলক্ষে আজ মঙ্গলবার (১১ আগস্ট) দেশের পুঁজিবাজার বন্ধ থাকবে। এদিন দুই স্টক এক্সচেঞ্জে কোনো লেনদেন হবে না। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই ও সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, জন্মাষ্টমী উপলক্ষে আজ সরকারি ছুটি থাকবে। অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের সাথে সাথে দেশের পুঁজিবাজারের কার্যক্রম এবং লেনদেনও বন্ধ থাকবে।
আগামীকাল ১২ আগস্ট থেকে আগের নিয়মে পুঁজিবাজারে লেনদেন হবে।
পুঁজিবাজার রিপোর্ট- আ/ব/সি / ১১ আগস্ট, ২০২০।








