বিওতে বোনাস পাঠিয়েছে ৩ কোম্পানি

প্রচ্ছদ » বিনোদন » বিওতে বোনাস পাঠিয়েছে ৩ কোম্পানি

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : বিনিয়োগকারীদের বিও হিসাবে বোনাস পাঠিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানি। এগুলো হলো: বিডি ফাইন্যান্স, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স এবং ইসলামীক ফাইন্যান্স লিমিটেড। সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, ৩১ ডিসেম্বর, ২০১৬ সমাপ্ত অর্থবছরে এসব কোম্পানির ঘোষিত বোনাস শেয়ার সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) মাধ্যমে শেয়ারহোল্ডারদের নিজ নিজ বিও হিসাবে জমা হয়েছে।

উল্লেখ্য, বিডি ফাইন্যান্স অ্যান্ড ইনভেষ্টমেন্ট কোম্পানি লিমিটেড ৩১ ডিসেম্বর ২০১৬ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৩২ টাকা (সমন্বিত)। গত অর্থবছরে একই সময়ে যার পরিমাণ ছিল ১.৫৪ টাকা। শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৫.৯৪ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১৫.৬০ টাকা। এছাড়া শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৬.০৩ টাকা (নেগেটিভ)। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৭.৭১ টাকা (নেগেটিভ)।

এদিকে, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স লিমিটেড ৩১ ডিসেম্বর, ২০১৬ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ এবং ৫ স্টকসহ মোট ১৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৯৮ টাকা

অন্যদিকে, ইসলামিক ফাইন্যান্স লিমিটেড ৩১ ডিসেম্বর, ২০১৬ সমাপ্ত অর্থবছরের জন্য ৩ শতাংশ ক্যাশ এবং ১১ স্টকসহ মোট ১৪ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.৩০ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০