রফতানি কমেছে ২ দশমিক ১৪ শতাংশ, আমদানি এক শতাংশের কম

প্রচ্ছদ » শিক্ষা » রফতানি কমেছে ২ দশমিক ১৪ শতাংশ, আমদানি এক শতাংশের কম

Ctg containar exportপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে দেশে রফতানি কমেছে দুই দশমিক ১৪ শতাংশ। রফতানির পাশাপাশি আমদানিও কমেছে। এর পরিমাণ এক শতাংশের কম (দশমিক ৫১)।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এ তথ্য প্রকাশ করেছে।

বিবিএসের তথ্যমতে, ২০১৬-১৭ অর্থবছরে দেশে রফতানির পরিমাণ ছিল ঋণাত্মক ২ দশমিক ৩৪ শতাংশ। তবে ২০১৭-১৮ অর্থবছরে দারুণ উন্নতি হয় রফতানিতে। এ সময় এর পরিমাণ দাঁড়ায় ৮ দশমিক ০৯ শতাংশ। এরপর ২০১৮-১৯ অর্থবছরে ৮ দশমিক ৪৫ শতাংশ এবং ২০১৯-২০ অর্থবছরে ৬ দশমিক ৩১ শতাংশ রফতানি হয়। অর্থাৎ বিদায় অর্থবছরে তার আগের অর্থবছরের তুলনায় রফতানি কমেছে ২ দশমিক ১৪ শতাংশ।

অন্যদিকে ২০১৬-১৭ অর্থবছরে দেশ আমদানির পরিমাণ ছিল ২ দশমিক ৮৮ শতাংশ। ২০১৭-১৮ অর্থবছরে ব্যাপক আমদানি বৃদ্ধি পেয়ে হয় ২৭ দশমিক ০১ শতাংশ। তবে ২০১৮-১৯ অর্থবছরে আমদানি কমে হয় ৮ দশমিক ৪২ শতাংশ। আর ২০১৯-২০ অর্থবছরে আমদানি কমে দাঁড়ায় ৭ দশমিক ৯১ শতাংশ। অর্থাৎ বিদায়ী অর্থবছরে তার আগের অর্থবছরের তুলনায় আমদানি কমেছে দশমিক ৫১ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১