লভ্যাংশ বিতরণ করেছে ডাচ-বাংলা ব্যাংক
প্রচ্ছদ » Uncategorized » লভ্যাংশ বিতরণ করেছে ডাচ-বাংলা ব্যাংক
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড ৩১ ডিসেম্বর,২০১৯ সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশ বিতরণ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটির লভ্যাংশ বিইএফটিএনের মাধ্যমে ব্যাংক হিসাবে জমা হয়েছে। আর যাদের ব্যাংক হিসাবে লভ্যাংশ ক্রেডিট হয়নি, তাদের অফিস সময়ে কোম্পানির হেড অফিস থেকে লভ্যাংশ সংগ্রহ করতে বলা হয়েছে। আগামী ২০ আগস্ট থেকে লভ্যাংশ সংগ্রহ করা যাবে। ডাচ-বাংলা ব্যাংকের হেড অফিস ৪৭, মতিঝিল সি/এ ঢাকা-১০০০।
উল্লেখ্য, সমাপ্ত হিসাব বছরে ডাচ-বাংলা ব্যাংক ৩০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।








